সিনথিয়া রহমান, এগ্রিকেয়ার২৪.কম: পেঁপে একটি ফল যা মানুষ কাঁচা তথা সবুজ অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকে। এর অনেক ভেষজ গুণ রয়েছে। এর ইউনানী নাম পাপিতা এবং আয়ুর্বেদিক নাম অমৃত তুম্বী।

ওষধি গুণ:

পেঁপের ফল,পাতা ও আঠা ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পাতা ও অপক্ক ফল তরুক্ষীর সমৃদ্ধ। এই তরুক্ষীরে প্রচুর পরিমানে হজমকারী এনজাইম প্যাপাইন,কাইমো-প্যাপাইন বিদ্যমান।এছাড়া পাতায় অ্যালকালয়েড,গ্লুকোসাইড এবং ফলে প্রচুর পরিমানে ভিটামিন আছে।

উপকারিতা:
১। রক্ত আমাশয় নিরাময়ে কাঁচা পেঁপে ব্যবহার করা হয়।
২। জন্ডিস এর চিকিৎসায় কাঁচা পেঁপের আঠা বাতাসা দিয়ে খাওয়ানো হয়।
৩।কৃমি ধ্বংসে এর ব্যবহার করা হয়।
৪। ডায়রিয়া ও আমাশয় নিরাময়ে।
৫। উচ্চরক্তচাপ কমাতে।
৬। পেট ফাঁপার সমস্যার সমাধানে।
৭। ক্ষুধা বাড়ায় ও হজম শক্তি বৃদ্ধি করে।
৮। মাথার উঁকুন নির্মুল ও দাঁদ এর চিকিৎসায় পেঁপের আঠা ব্যবহৃত হয়।
৯। রোগ প্রতিরোধ ব্যবস্থা বৃদ্ধি করে।
১০। ক্যান্সারের ঝুঁকি কমায়।
১১। দৃষ্টিশক্তি বাড়ায়।
১২।ব্রণের দাগ দূর করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

আরোও পড়ুন: তুলসি গাছের ঔষধি গুণ ও ১৫ উপকারিতা

আপাং গাছের ২৮ উপকারিতা ও ভেষজ গুণাবলী

তুলসি গাছের ঔষধি গুণ ও ১৫ উপকারিতা শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিনথিয়া রহমান ।

উল্লেখ্য,  রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু