
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২০) বিশ্ব মুরগি দিবস বা ওয়ার্ল্ড চিকেন ডে। সে হিসেবে বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি।
পৃথিবীতে অনেক দিবসের প্রচলন আছে। তবে মুরগি দিবস বা চিকেন ডে কবে থেকে উদযাপিত হচ্ছে সে সংক্রান্ত কোনও তথ্য গুগলে পাওয়া যায়নি।
আরও পড়ুন: মুরগির মাথা ফোলা রোগের চিকিৎসা
মূলত প্রতিবছরের অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার চিকেন ডে বা মুরগি দিবস পালন করা হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটিকে কেন্দ্র করে মুরগির মাংসের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার এবং রান্না করে খাওয়া হয়।
বিশ্ব মুরগি দিবস নিয়ে কিছু তথ্য:
১.অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার প্রতিবছর চিকেন ডে পালন করা হয়।
২.মুরগির মাংসের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার এবং রান্না করে খাওয়া হয় এই দিনে।
আরও পড়ুন: মুরগির ডিম লুকানো স্বভাব পরিবর্তনে যা করবেন
৩.কোনো কারণ ছাড়াই দিনটি পালন করা হয় বলে জানা যায়।
৪.মুরগির নামে বিভিন্ন ধরনের দিবস প্রচলিত আছে পৃথিবীতে।
৫.আন্তর্জাতিক মুরগি দিবস পালন করা হয় প্রতিবছর মে মাসের ৬ তারিখ।
বিশ্ব মুরগি দিবস আজ শিরোনামে লেখাটি সময় সংবাদ থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























