
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: গত ২৪ ঘণ্টায় ভরতে নতুন করে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৪৯০ জন। তাতে এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২। গতকাল দেশে নতুন করে করোনায় আক্রান্ত হন ৬৫ হাজার ২ জন।
আজ রোববার ১৬ আগস্ট ২০২০ ভারতের কেন্দ্রিয় স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করা হয়। এর আগে ভারতে করোনার টিকা পৌঁছে নিজেরাই তৈরি করবে বলে ঘোষণা দিয়েছিল। কিন্তু হটাৎ রাশিয়া করোনার টিকা আবিষ্কার করে ফেলেছে বলে দাবি করায়, দোটানায় পড়েছিল ভারত। তবে আশ^াস পেলেই টিকা তৈরিতে এগুবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে রেকর্ড সংখ্যক আক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত দৈনিক আক্রান্তের সংখ্যাবৃদ্ধির নিরিখে এখনও পর্যন্ত সেটাই সর্বোচ্চ।
তবে সামান্য হলেও কমেছে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা। গতকাল যেখানে মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই ছিল (৯৯৬), এ দিন তা সাড়ে ন’শোর নীচে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, করোনার প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে ৯৪৪ জন প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে ৪৯ হাজার ৯৮০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
কয়েকদিনের তথ্য থেকে জানা যায়, গত মঙ্গলবার থেকেই সংক্রমণের হার ৯ শতাংশের নীচে ছিল। শুক্রবার তা কমে হয় ৭.৬১ শতাংশ। শনিবার আরও কমে গিয়ে ৭.৪৮ শতাংশ দাঁড়ায়। এ দিন তা ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ৮.৫০ শতাংশে এসে ঠেকেছে।
গত এক সপ্তাহ ধরে নিয়মিত ভাবে করোনা পরীক্ষা বাড়ছিল। গত ২৪ ঘণ্টায় ৭ লক্ষ ৪৬ হাজার ৬০৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। তাতে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। দেশে এই মুহূর্তে দেশে মোট অ্যাক্টিভ কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪৪৪ জন।
আরোও পড়ুন: দোটানায় ভারত কিনবে না রাশিয়ার টিকা
বিশ্বকে চমকে দিয়ে করোনা ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা রাশিয়ার
আপনার কেনা হ্যান্ডস্যানিটাইজারে করোনা মরছে তো!
তবে, করোনা আক্রান্ত ২৫ লক্ষ ৮৯ হাজার ৬৮২ জনের মধ্যে এখনও পর্যন্ত ১৮ লক্ষ ৬২ হাজার ২৫৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৭১.৯১ শতাংশই সেরে উঠেছেন। এ মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৫৩ হাজার ৩২২ জন করোনা রোগী ছাড়া পেয়েছেন। যদিও গতকাল এই সংখ্যাটা খানিকটা বেশি ছিল (৫৭,৩৮১)।
কোভিড সংক্রমণের বিশ্ব তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে ভারত। তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত ৫৩ লক্ষ ৬১ হাজার ১৬৫ জন নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ১৭ হাজার ৯৬। মৃত্যু তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা (১ লক্ষ ৬৯ হাজার ৪৮১)। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল (১ লক্ষ ৭ হাজার ২৩২)। মেক্সিকো (৫৬ হাজার ৫৪৩) রয়েছে তৃতীয় স্থানে।
ভারতে একদিনে করোনা আক্রান্ত ৬০ হাজার ছাড়িয়ে শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।
























