নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্প্রতিবার ( ২৪ ডিসেম্বর ২০২০) উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার উপস্থিতিতে এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় রেজাউল ইসলাম বাবুকে আহবায়ক করে ২১ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান।

অন্যান্যদের মধ্যে পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, জিয়াউর রহমান জিয়া, হাবিবুর রহমান, ইদ্রিস আলী, মোর্শেদুল মোমেনিন রিয়াদ ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

এগ্রিকেয়ার/এমএইচ