
মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরের জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে ঢাকায় ৫দিন ব্যাপী মৎস্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী কাল শুক্রবার (২০ জুলাই) খামারবাড়ি, ফার্মগেট কেআইবি চত্বরে এ মেলা শুরু হবে।
আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শাহ আলম এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকাল বেলা ৩টায় ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৫দিনব্যাপী এ কেন্দ্রীয় মৎস্যমেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলার আয়োজনে রয়েছে মৎস্য অধিদফতর। মৎস্য সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিবে।
গতকাল বুধবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে এ মৎস্য সপ্তাহ এর শুরু হয়েছে। সমাপনী অনুষ্ঠান হবে আগামী ২৮ জুলাই। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান হলো স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
























