
খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: শীতে আর্দ্রতা পরিবর্তনে শরীর রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ফলে শীতে পুষ্টির চাহিদা মেটাতে খেতে পারেন ব্রোকলি ও আলমন্ডের মিশ্রণে তৈরি এই স্যুপ। এই ক্রিমি ও পাতলা স্যুপ প্রোটিনে ভরপুর।এই শীতে মাত্র কয়েকটি উপকরণে সহজেই তৈরি করতে পারেন স্যুপ।
তবে চলুন আজ জেনে নেওয়া যাক যেভাবে তৈরি করবেন ব্রোকলি আলমন্ড স্যুপ:
যা যা লাগবে: ভেজিটেবল স্টক ৮০০ মিলিলিটার, ব্রোকলি ৭০০ গ্রাম ব্রোকলি, ৫০ গ্রাম ভাজা কাজু বাদাম, ২৫০ মিলিলিটার লিকুইড দুধ, লবণ স্বাদমতো, গোল মরিচ স্বাদমতো।
আরও পড়ুন: ত্রি-কালার সালাদ তৈরির রেসিপি
রান্না পদ্ধতি: প্রথমে ব্রোকলি কুচি কুচি করে কেটে নিন। এটি ৬-৮ মিনিট ভাপ দিয়ে নন।ভাপা ব্রোকলি, ভেজিটেবল স্টক, ৪০ গ্রাম আলমন্ড লিকুইড দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিন। মসৃণ না হওয়া পর্যন্ত করতে থাকুন।এবার এতে লবণ এবং গোলমরিচ দিয়ে মিশিয়ে নিন।
আরও পড়ুন: জেনে নিন মাছের বিরিয়ানি তৈরির রেসিপি
একটি কড়াইয়ে মিশ্রণটি ঢেলে নিয়ে তাপ দিতে থাকুন। এবার একটি বাটিতে ঢেলে নিয়ে এরমধ্যে ভাজা আলমন্ড পাউডার মিশিয়ে পরিবেশন করুন।
পুষ্টির চাহিদা মেটাবে ব্রোকলি আলমন্ড স্যুপ শিরোনামে লেখাটির তথ্য দেশ রুপান্তর থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























