নিজস্ব প্রতিবদেক, এগ্রিকেয়ার২৪.কম: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কাঁথাজাল জব্দ ও তা পুড়িয়ে ফেলা হয়েছে।

সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তার কার্যালয়, বানিয়াচং এর উদ্দ্যোগে সহকারী  কমিশনার, (ভূমি), বানিয়াচং ও নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে আদর্শ বাজার নৌকাঘাট হতে যাত্রা করে হাওরসমূহে Protection and Conservation of Fish Act 1950 (East Bengal Act No. XVIII of 1950) অনুযায়ী এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ মোবাইল কোর্টে বিজ্ঞ ম্যাজিট্রেট এর পরিচালনায় ২০,০০০ (বিশ হাজার) মিটার কারেন্ট জাল ও একটি কাঁথাজাল জব্দ করা হয়। জালসমূহ বিজ্ঞ ম্যাজিট্রেটের উপস্থিতিতে জনসমুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বানিয়াচং উপজেলার সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশীদ এসব তথ্য এগ্রিকেয়ার২৪.কম কে নিশ্চিত করেছেন।