ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে নতুন মন্ত্রী সভা গঠিত হচ্ছে সেই মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসেবে মো. আশরাফ আলী খান খসরু স্থান পেয়েছেন। নেত্রকোনা -২ আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তবে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে কে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তা এখনো স্পষ্ট করা হয় নি। ৪৬ জনের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর যে তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে এ মন্ত্রণালয়ের কোন মন্ত্রীর নাম নেই।

আগামীকাল সোমবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।