
এগ্রিকেয়ার২৪.কম মৎস্য ডেস্ক: সামুদ্রিক মৎস্য গবেষণা জোরদারকরণ এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে “সামুদ্রিক মৎস্য গবেষণা : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ফার্মগেট সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স রুমে গত রোববার (২৪ জুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইদ মোঃ রাশেদুল হক।
এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বিএফআরআই, বিএআরসি, বিশ্ববিদ্যালয়, প্রিন্ট মিডিয়ার প্রায় ৬০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন। Ministry of Fisheries and Livestock, Bangladesh ফেসবুক পেজ এ বিষয়ে ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে।
























