ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাতে যেসব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে তার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।



আজ বুধবার (২২ মে) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এর পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অধিদফতরের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্যগুলো দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, রাত ৮.৩০ টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম  বিভাগের কোথাও কোথাও ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে  দমকা/ঝড়ো হাওয়া  সহ বৃষ্টি/ বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আজ সূর্যোদয়: ৫:১৩ পূর্বাহ্ণ, সূর্যাস্ত : ৬:৩৭, সকালের আর্দ্রতা : ৮৬%, বিকালের আর্দ্রতা: ৬৫%।  তাপমাত্রায় সর্বোচ্চ      ৩৪.৯ ডিগ্রী সে. ও সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রী সে।

আরও পড়ুন: চাল আমদানিতে শুল্ক কর বৃদ্ধি, আজ থেকেই কার্যকর

৬৫দিন সামুদ্রিক মৎস্যআহরণে নিষেধাজ্ঞা, জেলেদের সহায়তার ঘোষণা

আবহাওয়ার এ তথ্য জেনে শুনে ঘরে অথবা বাইরে থাকা উচিত। এ সময়ে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবৃষ্টি বেশ বিপদজনক। প্রতিদিনের আবহাওয়া বার্তার খোজ নিতে সঙ্গে থাকুন এগ্রিকেয়ার২৪.কম এর সাথে।

আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন। আবহাওয়া সংশ্লিষ্ট যে কোন আপডেট আমরা তুলে ধরি। সংবাদটি প্রকাশের সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার ফেসবুক ওয়ালে।

আজ রাতে যেসব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি সংবাদটি প্রকাশের জন্যে সহায়তা নেয়া হয়েছে আবহাওয়া অধিদফতরের।