
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্বে চলমান করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই আরো ১০ গুণ শক্তিশালী ভাইরাসের দেখা মিললো মালয়েশিয়ায়। দেশটির দাবি, কোভিড-১৯-এর থেকে আরও বেশি মারাত্মক করোনা ভাইরাসের প্রজাতি বা স্ট্রেনের সন্ধান মিলেছে। ওই প্রজাতির নাম ‘ডি৬১৪জি’ যা ‘সার্স-কোভ ২’-এর থেকেও দশ গুণ বেশি ছোঁয়াচে।
গত শনিবার মালয়েশিয়ার মন্ত্রী ডিরেক্টর জেনারেল নুর হিশাম আবদুল্লা এই কোভিড-১৯-এর থেকে আরও বেশি মারাত্মক ‘ডি৬১৪জি’ করোনা ভাইরাসের প্রজাতি বা স্ট্রেনের দখো মিলেছে বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে আবদুল্লার জানান, সম্প্রতি মালয়েশিয়ার ‘ডি৬১৪জি’-সংক্রমণের তিনটি ঘটনা জানা গেছে।
তিনি আরো বলেন, মালয়েশিয়ার রেস্তরাঁ-মালিকের দেহেও এর সংক্রমণ দেখা দেয়। এমনকি, ফিলিপিন্স থেকে আসা কিছু ব্যক্তিও এতে সংক্রমিত বলে জানা গিয়েছে।
করোনাভাইরাসের প্রতিষেধক ছাড়াই তা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, “এখনও পর্যন্ত জনস্বাস্থ্যে দ্রুত গতিতে নজরদারির জন্য দু’টি ক্লাস্টারে এর সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে এটা প্রাথমিক পর্যায়ের পরীক্ষা মাত্র। অন্য বহু কেসের ক্ষেত্রেই বহু ফলো-আপ পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। এই মারণ ভাইরাসের পরিবর্তিত রূপের ছোঁয়াচ থেকে বাঁচার জন্য জনমানসে আরও বেশি করে সচেতনতার প্রয়োজন। তাঁর দাবি, নতুন এই মিউটেশনটি এক জন সংক্রমিতের থেকে অতি সহজেই কোভিডের থেকে দশ গুণ বেশি গতিতে ছড়িয়ে পড়ে।”
আরও পড়ুন: করোনার টিকা উৎপাদন শুরু রাশিয়ার
সংক্রমণ থেকে সুস্থতার পরে আবারও করোনা পরীক্ষার নির্দেশনা
একটি নয়, তিন তিনটি করোনা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে: মোদী
তবে শুধু মালয়েশিয়াতেই নয়, ইউরোপ ও এবং আমেরিকাতেও এই মিউটেশনের অস্তিত্ব মিলেছে বলে জানা গিয়েছে।
মালয়েশীয় সরকারের এই আশঙ্কার কথা সত্ত্বেও অবশ্য এতে আতঙ্কগ্রস্ত হওয়ার নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-এর মতে, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি, যাতে বলা যেতে পারে এই স্ট্রেনটি আরও ভয়াবহ রোগের সৃষ্টি করতে পারে। ‘সেল প্রেস’ নামে একটি বায়োমেডিক্যাল জার্নালের দাবি, করোনার যে সমস্ত প্রতিষেধক তৈরি করা হচ্ছে, তাদের কার্যকারিতায় কোনও রকম প্রভাব না-ও ফেলতে পারে এই নতুন মিউটেশন।’
তবে, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের কথা জানিয়ে ইতিমধ্যেই বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া। তবে রাশিয়ার তৈরি করোনা-প্রতিষেধক ‘স্পুটনিক ভি’ কতটা নিরাপদ হবে, তা নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
আরো ১০ গুণ শক্তিশালী ভাইরাসের দেখা মিললো মালয়েশিয়ায় শিরোনামে সংবাদের তথ্য আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে।
























