খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বিকেলের নাস্তায় নিয়মিত হয়তো পিঁয়াজু, বেগুনি কিংবা ছোলা ভাজা খাচ্ছেন। আজ না হয় অন্য কিছু হোক।সেক্ষেত্রে নুডলস্ পাকোড়া হলে মন্দ হয় না।

তবে আজ চলুন জেনে নেওয়া যাক যেভাবে বানাবেন মজাদার নুডলস পাকোড়া:

উপকরণ: ১ থেকে ২ কাপ ময়দা, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মাঝারি এক বাটি সেদ্ধ করা নুডলস, এক কাপ মাশরুম কুচানো (না দিলেও চলবে), ২ কাপ বাঁধাকপি কুচানো,  কুচি করা পরিমাণ মতো কাঁচা মরিচ, কুচানো ৩ টেবিল চামচ আদা, সামান্য ধনেপাতা কুচানো, স্বাদমতো লবণ, আধা-চামচ লাল মরিচের গুঁড়া এবং পরিমাণমতো তেল।

আরও পড়ুন: জেনে নিন হানিবান তৈরির রেসিপি

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে ময়দা আর কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে।এরপর  পাত্রে মধ্যে আস্তে আস্তে লবণ, মরিচের গুড়া, কাঁচা মরিচ কুচি, আদা কুচি, মাশরুম কুচানো, বাঁধাকপি কুচানো, ধনেপাতাসহ সব মসলা সব মিশিয়ে রাখি। এরপর সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে ভালো করে মেখে রাখি।

আরও পড়ুন:  এই শীতে তৈরি করুন মজাদার পান্তোয়া পিঠা 

ফ্রাইং প্যানে সয়াবিন তেল গরম করে তাতে পাকোড়ার উপাদান বড়ার মতো করে বানিয়ে একে একে ছাড়তে হবে।ডুবো তেলে কিছুক্ষণ ভাজি। সোনালি রং ধরলে তুলে ন্যাপকিনের ওপর রাখতে হবে।এতে পকোড়ার অতিরিক্ত তেল শুষে নেবে। বাস হয়ে গেলো মজাদার নুডলস পাকোড়া।টমেটো সস বা পুদিনার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন মুখরোচক নুডলস্ পকোড়া।

যেভাবে বানাবেন মজাদার নুডলস পাকোড়া শিরোনামে লেখাটির তথ্য জি নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি