ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বিদেশি কোনো জাহাজ ও ট্রলার বাংলাদেশের জলসীমার ভেতর প্রবেশের অনুমতি নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। নৌবাহিনী, কোস্টগার্ডসহ সবাই মিলে কাজ করছে। আমরা ডেলিগেট হিসেবে মনিটর করছি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর মোহনপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণে উৎসাহিত করতে মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মন্ত্রী বলেন, অতীতে কী হয়েছে জানি না। এখন থেকে কোনোভাবে বাংলাদেশে কোনো বিদেশি জাহাজ অবৈধ মৎস্য আহরণে প্রবেশ করতে দেয়া হবে না। ইতোমধ্যে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। অনেক জাহাজ জব্দ করা হয়েছে। জাহাজে যারা ছিল তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

আরও পড়ুন: আজ থেকে ২২ দিন ইলিশ ধরা-বিক্রি নিষিদ্ধ

এর আগে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে নৌ র‌্যালী বের হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল্লাহ বাকি প্রমুখ।

বিদেশি ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশের অনুমতি নেই শিরোনামে সংবাদের তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি