ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: এশিয়ার ইউরোপ খ্যাত পর্যটন নগরী মালয়েশিয়া প্রথমবারের মতো তৈরি করতে যাচ্ছে বিশ্বের একমাত্র “কোরআনিক ভিলেজ”। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫০০ মিলিয়ন রিঙ্গিত এবং প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মিত হবে এই মেগা প্রকল্পটি।

 আরও পড়ুন: জলজ প্রাণীর হালাল-হারামের বিধান সম্পর্কে কি বলছে ইসলাম?

এতে পাঁচ হাজার মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন একটি মসজিদ, একটি কোরআন বিজ্ঞান ও ভবিষ্যদ্বাণীমূলক জীবনীকেন্দ্র, একটি ছাত্রাবাস এবং অনুষ্ঠান আয়োজনের স্থান, একটি বাজার এবং একটি শিল্পকলা কেন্দ্র।

দেশটির সংবাদমাধ্যম মালয় মেইলের খবরে বলা হয়েছে, ছোট কোনো প্রকল্প নয় কোরআনিক ভিলেজ। প্রায় ১৫০ মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে নির্মাণ হবে কোরআনিক ভিলেজ।

মেগা প্রকল্পটির নকশা প্রকাশ করে মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিমন্ত্রী আনোয়ার মুসা নিজের ভেরিফায়েড ফেসবুক ও টুইটারে বলেন, কোরআনিক ভিলেজের নকশা চূড়ান্ত করা হয়েছে। সরকার ইতোমধ্যে প্রকল্পটিতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং এর অর্থায়ন অনুমোদন করেছে। ২০২১ সালে এর কাজ শুরু করতে পারব ইনশাল্লাহ।

আরও পড়ুন: ইসলামে আত্মপর্যালোচনার সুফল

এটি বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ হতে যাচ্ছে বলে দাবি মালয়েশিয়ার। প্রকল্পটি বাস্তবায়িত হলে মালয়েশিয়ার পর্যটন খ্যাতি আরও বেড়ে যাবে বলে সংশ্লিষ্টদের মত। কোরআনিক ভিলেজটি যথাক্রমে মালয়েশিয়া, কুয়েত, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রুনাইয়ের জন্য উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আনোয়ার মুসা।

‘কোরআনিক ভিলেজ’ বানাচ্ছে মালয়েশিয়া  শিরোনামে সংবাদের তথ্য বাংলা নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি