খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বুটের ডাল দিয়ে মুরগির মাংস রেসিপি এক মজাদার খাবার। বিশেষ করে গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে মাংস আর ডালের এই পদটি খেতে বেশ দারুণ লাগে। কিন্ত অনেকেই এই পদটি রান্না করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। বুট সেদ্ধ হতে হতে মুরগি হয়তো বেশি সেদ্ধ হয়ে যায়! অথবা মশলার ব্যবহারে ভুল।

তবে আজ চলুন জেনে নেওয়া যাক যেভাবে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করবেন :
যা যা লাগবে: মুরগির মাংস – ১ কাপ, কাঁচা মরিচ চেরা – ৪ টি, আদা বাটা – ২ চা চামচ, রসুন বাটা – ২ চা চামচ, ধনিয়া গুঁড়া – ২ চা চামচ, জিরা গুঁড়া – ২ চা চামচ, মরিচ গুঁড়া – ২ চা চামচ, হলুদ – ২ চা চামচ, থেতলানো সাদা এলাচ ৪ টি, তেজপাতা – ১ টি, বুটের ডাল – ১ কাপ, পেঁয়াজ পাতলা চাকা করে কাটা – ১ কাপ, লবণ – স্বাদমতো, সয়াবিন তেল – ১ কাপ, গোটা জিরা – হাফ চা চামচ ও দারুচিনি – ২ ফালি।

আরও পড়ুন:  জেনে নিন মাছের বিরিয়ানি তৈরির রেসিপি

পদ্ধতি: বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করতে প্রথমে একটি পাতিলে বুটের ডাল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে ৩ ভাগের ১ ভাগ পেঁয়াজ, কাঁচা মরিচ, ১ চা চামচ করে আদা ও রসুন বাটা, ধনিয়া ও জিরা গুঁড়া, হলুদ ও মরিচ গুঁড়া, লবণ ও তেল আর পরিমাণমতো পানি দিয়ে চুলায় মাঝারি আঁচে ৫ মিনিট রান্না করুন। এরপর চুলার আঁচ কমিয়ে ২০ মিনিট রান্না করুন।

এবার মুরগি ছোট টুকরা করে কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। প্যানে তেল দিন। তেল গরম হলে হাফ পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি হলে বাকি সব মশলা একে একে দিয়ে চুলার আঁচ কমিয়ে মশলা গুলো ভেজে নিন। এবার মুরগির টুকরাগুলো দিন।এরপর আঁচ একটু বাড়িয়ে দিয়ে মাংস গুলো ভেজে নিন।

আরও পড়ুন: ঘরেই তৈরি করুন শীতের ‘মসলা ফুলকপি’ রেসিপি

আন্দাজ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আঁচ কমে দিন।মাংস সেদ্ধ হয়ে গেলে বুটের ডালের মধ্যে মাংসগুলো ঢেলে দিন।পাঁচ মিনিট রান্না করে নামিয়ে রাখুন । আরেকটি পাত্রে বাকি তেল দিন, তেল গরম হলে বাকি পেঁয়াজ দিন । পেঁয়াজ বাদামি হলে আস্ত জিরা দিন। জিরা ফুটলে ডালগুলো ঢেলে দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

যেভাবে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করবেন শিরোনামে লেখাটির তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি