
মৎস্য ডেস্ক, এগ্রিকয়ার২৪.কম: মাত্র ১৬ শতাংশ আয়তনের পুকুরে এক বছরে ৯২ মণ শিং মাছ উৎপাদন করেছেন মাছের রাজধানীখ্যাত ময়মনসিংহ এর এক মাছ চাষি। রীতিমত চমকে দিয়েছেন তিনি এলাকাবাসীদেরকে।
লোকমুখে শোনার পর সরেজমিনে গিয়ে মাছ চাষি শহীদুল ইসলাম এ তথ্যের সত্যতা পেয়েছেন। এ নিয়ে শহীদুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কম কে বিস্তারিত লেখেছেন।
দেখে এবারও বিশ্বাস হল। @@ Fb তে Lutfl Kabir সাহেবের পোষ্টে দেখে Xon Bhaaiya ভাইয়ের ফোন পাই, ১৬ শতাংশ পুকুরে ৯২ মন শিং মাছ উৎপাদন করেছেন ময়মনসিংহ দাপুনিয়ার মাছ চাষী দুলাল ভাই।

আজকে হঠাৎ প্রোগ্রাম নিলাম দেখেই নেব। তাই ত্রিশালের Shakil Ahamed ভাইকে আসতে বলে বাবুল ভাই এবং ACI Animal Health কোম্পনির ফিসারির কাস্টমার সার্ভায়ার Abdul Malek ভাই কে সাথে নিয়া দাপুনিয়া বাজার হইতে ৩ কিলো দক্ষিন পুর্ব দিকে সুহিলা মধ্য পাড়া গ্রামের দুলাল ভাইয়ের পুকুরে গেলাম।
সরেজমিন গিয়ে জানা গেলো, তিনি (মাছ চাষি দুলাল) ১ বছর আগে ১ কেজি শিং মাছের রেনু দিয়ে (কোন পোনা বিক্রি না করে) ৫২৫০ কেজি রেডি ফিড খাওয়াইছেন। পুকুরে ১ বছরে ৮ কেজি করে মাত্র দুই বার লবন দিয়েছেন।
প্রতি মাসে দুই বার জীবানুনাশক প্যাথোলিল এবং জিওলাইট ব্যবহার করেছেন তাছাড়া প্রতি মাসে এক বার করে ১০০ মিলি সুমিথিউন ব্যবহার করেতেন। এবং প্রতিদিন কিছু কিছু পানি দিতেন।
এক বছর পর মাছ বিক্রয়ের সময় তিনি (১৬টিতে এক কেজি) ঐ পুকুর থেকে ৯২ মন শিং মাছ পরপর চার দিনে বিক্রি করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।
বিষয়টি যদি কাহারও বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে উল্লেখিত ঠিকানায় পৌঁছে সরেজমিনে তদন্ত করার অনুরোধ রইল। চাষি দুলাল ব্যাপারী এর বাড়ির পুরো ঠিকানা: ময়মনসিংহ সদর, গ্রাম: সুহিলা মধ্যপাড়া, ইউপি ১১ নং ঘাগড়া।
























