
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর, ২০২০) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওযার পূর্বাবাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৮-১২) কি.মি.।
আরও পড়ুন: রাজশাহী ও রংপুরে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর, ২০২০) সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৯%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে। এ ছাড়া আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থা শেষার্ধে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন: বাকৃবিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণে কর্মশালা
মধ্যরাত রাত থেকে ঘন কুয়াশা পড়তে পারে শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার / এমবি
























