
খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: এই শীতে আপেল দিয়ে ঘরেই তৈরি করতে পারেন আপেল জ্যাম। ব্রেকফাস্ট, টিফিন, ডিনারে রুটি এবং পাউরুটির সঙ্গে জ্যামের বিকল্প নেই।এ ছাড়া খাবারের রুচিও বাড়ায়। শিশুদের পছন্দের এই খাবারটি তৈরি করে কাচের বয়ামে সংরক্ষণ করতে পারেন। আপেলের জ্যাম পাঁচ মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
তবে আজ চলুন জেনে নেওয়া যাক আপেলের জ্যাম তৈরির রেসিপি-
যা যা লাগবে: দেড় কাপ কুরানো আপেল, চিনি আধা কাপ, লেবুর রস ২ চা চামচ এবং কিশমিশ ১০-১২টা।
আরও পড়ুন: চ্যাপা শুঁটকি বড়া তৈরির সহজ রেসিপি
যেভাবে বানাবেন সেদ্ধ পুলি পিঠা
জলপাই দিয়ে তৈরি করুন টক-ঝাল আচার
পদ্ধতি: মাইক্রোআভেনের পাত্রে আপেল, চিনি এবং কিশমিশ দিয়ে ২ মিনিটের জন্য ১০০ পাওয়ারে বসিয়ে দিন। মাঝে একবার বের করে নেড়ে নিয়ে ফের ৩ মিনিট রাখুন। তারপর লেবুর রস মিশিয়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে কাঁচের বয়ামে পুরে ফ্রিজে ভরে রাখুন। এরপর যখন ইচ্ছে বের করে খান।
যেভাবে তৈরি করবেন আপেলের জ্যাম শিরোনামে লেখাটি লিখেছেন তাহমিদা আলাউদ্দিন, গৃহিণী। লেখাটি যুগান্তর থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























