
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ রোববার (৬ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: আব্দুল হামিদ মিঞা এক বিজ্ঞপ্তিতে জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরেেনর কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পড়তে পারেন: পানিবন্দি জমির আলু তুলতে ব্যস্ত চাষিরা
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুরে এবং সর্বনিন্ম তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়া। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৮ ডিগ্রি সেলিসিয়াস।। আগামী ৩দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
পড়তে পারেন: বৃষ্টিতে খুশি আম চাষিরা, শঙ্কায় সবজি
আজ সন্ধ্যায় প্রকাশিত আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের নীলফামারী, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহে এবং সীতাকুন্ডু উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্য
প্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং তা পাশ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করতে পারে।
উপজেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের নদী অববাহিকায় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় (৮ থেকে ১২) কি.মি.। আজ সন্ধ্যায় ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে আর সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।
পড়তে পারেন: “লতুন আলু বেচনো ২০ টেকা, আজকা মেলা কমে গেছে”
এদিকে ধানের ব্লাস্ট রোগের আগাম সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।
সংস্থাটির এক বিশেষ বুলেটিনে বলা হয়, বর্তমানে সারাদেশে যে আবহাওয়া বিরাজ করছে তাতে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। বিশেষ করে গাজীপুর, রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বোরো ধানের আগাম কুশি থেকে মধ্য কুশি পর্যায়ে সংবেদনশীল জাতসমূহে এ রোগ বেশি ছড়াতে পারে। ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৬৩, ব্রি-৮১, ব্রি-৮৯, ব্রি-৯২ জাতে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে বেশি।
পড়তে পারেন: বৃষ্টি ও শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস
সংস্থাটি বলছে, রোগ দেখা দিলে প্রতি ১০ লিটার পানিতে ৮ গ্রাম ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক অথবা প্রতি ১০ লিটার পানিতে ৬ গ্রাম নাটিভো ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ৭ দিন ব্যবধানে ২ বার স্প্রে করতে হবে। চারার পাতার উপরের শিশির শুকানোর পর যেকোনো সময় স্প্রে করা যেতে পারে।
তাছাড়া ঠান্ডার কারণে গাছ হলুদ হতে পারে । সেক্ষেত্রে বিঘা প্রতি (৩৩ শতাংশ) ৩.৫ কেজি জিপসাম সার জমিতে প্রয়োগ করে সুন্দরভাবে জমি মালচিং করে (হাতিয়ে) দিতে হবে ।
এগ্রিকেয়ার/এমএইচ
























