নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে জানান, দেশের কয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ৬ অঞ্চলে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরেেনর কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পড়তে পারেন: আপাতত বৃষ্টি বিদায়, শৈত্য প্রবাহের দিকে ঝুঁকছে দেশ 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। গত ২ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীতাকুন্ড। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফ ২৯ ডিগ্রি সেলিসিয়াস।। আগামী ২দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আজ সন্ধ্যায় প্রকাশিত আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহ ও সীতাকুন্ডু উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে
যাচ্ছে এবং ইহা প্রশমিত হতে পারে।

সিনটপিক অবস্থায় আবহাওয়া অফিস জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরেেনর কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পড়তে পারেন: বিকেল থেকে বৃষ্টি বিদায়, রাতেই নতুন পরিস্থিতিতে পড়বে দেশ

আবহাওয়া অফিস জানায়, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ পূর্বদিক থেকে ঘণ্টায় (৮ থেকে ১২) কি.মি.। আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৭ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।

পড়তে পারেন: ইলিশে সয়লাব মৎস্য আড়ত, মিলছে কম দামে

বর্তমানের আবহাওয়ার উঠানামায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ধানের ব্লাস্ট রোগের আগাম সতর্কবার্তা দিয়েছে। এসময় ধানের আগাপচা রোগের প্রাদুর্ভাব হতে পারে।

সংস্থাটির এক বিশেষ বুলেটিনে বলা হয়, বর্তমানে সারাদেশে যে আবহাওয়া বিরাজ করছে তাতে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে। বিশেষ করে গাজীপুর, রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বোরো ধানের আগাম কুশি থেকে মধ্য কুশি পর্যায়ে সংবেদনশীল জাতসমূহে এ রোগ বেশি ছড়াতে পারে। ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৬৩, ব্রি-৮১, ব্রি-৮৯, ব্রি-৯২ জাতে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে বেশি।

পড়তে পারেন: বোরো ধানের বীজতলা তৈরির সঠিক নিয়ম ও বিশেষ পরামর্শ

সংস্থাটি বলছে, রোগ দেখা দিলে প্রতি ১০ লিটার পানিতে ৮ গ্রাম ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক অথবা প্রতি ১০ লিটার পানিতে ৬ গ্রাম নাটিভো ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে ৭ দিন ব্যবধানে ২ বার স্প্রে করতে হবে। চারার পাতার উপরের শিশির শুকানোর পর যেকোনো সময় স্প্রে করা যেতে পারে।

তাছাড়া ঠান্ডার কারণে গাছ হলুদ হতে পারে । সেক্ষেত্রে বিঘা প্রতি (৩৩ শতাংশ) ৩.৫ কেজি জিপসাম সার জমিতে প্রয়োগ করে সুন্দরভাবে জমি মালচিং করে (হাতিয়ে) দিতে হবে ।

এগ্রিকেয়ার/এমএইচ