
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বরিশালে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১ লাখ মিটার জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়।
আরও পড়ুন: মা ইলিশ রক্ষায় অভিযান, ২৬ জেলের জেল-জরিমানা
শনিবার (৩১ অক্টোবর ২০২০) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় বরিশালের বিভিন্ন উপজেলার নদ-নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২২ জনকে কারাদণ্ড ছাড়াও জব্দ করা জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। সেইসঙ্গে জব্দ করা ইলিশগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
আরও পড়ুন:রাজশাহীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
প্রসঙ্গত, এবারের অভিযানে এ পর্যন্ত বরিশাল জেলায় ৪০১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৬১ জনকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এ সময়ে ২৫ লাখ ২৫ হাজার মিটার জাল বিনষ্ট করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























