ইউক্রেনে গমের রফতানি মূল্য

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ইউক্রেনে চলতি বছরের জুলাই থেকে ২০২০-২১ মৌসুমের শস্য রফতানি শুরু হয়েছে।দেশটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ সূর্যমুখী তেল ও তেলবীজ, ভুট্টা, যব, গম রফতানি হয় বিশ্বে কিন্তু নতুন মৌসুমের প্রথম পাঁচ সপ্তাহে (১ জুলাই-৫ আগস্ট) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে শস্য রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ কমেছে বলে খবর প্রকাশ করেছে ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও রয়টার্স।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে ১৫ লাখ টন ভুট্টা রফতানি হয়েছিল।অপরদিকে এবছর আন্তর্জাতিক বাজারে ৪ লাখ ৯০ হাজার টন ভুট্টা রফতানি হয়েছে। শুধু ভুট্টা নয়, বরং গম ও যব রফতানিতেও মন্দা ভাবে মৌসুম শুরু হয়েছে। দেশটি থেকে নতুন মৌসুমের প্রথম পাঁচ সপ্তাহে ১৪ লাখ ৬০ হাজার টন গম রফতানি হয়েছে। একই সময়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে রফতানি হয়েছে ১০ লাখ টন যব।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী ২০২০-২১ মৌসুমের শুরুতে ইউক্রেন থেকে শস্য রফতানি কমিয়ে দিয়েছে। অনেক দেশেই এখনো লকডাউন চলছে। স্থবির কিংবা শ্লথ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।

আরোও পড়ুন: ফ্রান্সে পতঙ্গের সংক্রমণে ২৫ শতাংশ কমতে পারে গম উৎপাদন

নতুন জাতের গমের খোঁজে বিজ্ঞানীরা

সাড়ে ১০ কোটি টন গম নিয়ে বিপাকে ভারতীয় কৃষকরা

চলতি মৌসুমে আর্জেন্টিনার গম উৎপাদন ২ কোটি টন ছাড়াতে পারে: ইউএসডিএ

তবে ২০২০-২১ মৌসুম শুরু হলেও এখনো শস্য রফতানির লক্ষ্য নির্ধারণ করেনি ইউক্রেন সরকার। খাতসংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারীর কারণে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে শস্য রফতানির লক্ষ্য নির্ধারণের জন্য সময় নিচ্ছে দেশটি।

ইউক্রেনে কয়েকগুণ কমে শস্য রফতানি শুরু শিরোনামে সংবাদের তথ্য বণিক বার্তা থেকে সংগ্রহ করা হয়েছে।