মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: জামালপুরের মেলান্দহ উপজেলায় যমুনা নদী থেকে ২৯ কে‌জি ওজনের এক‌টি বাঘাইড় মাছ ধরা পড়েছে জেলেদের জালে। পরে জেলেরা মাছটি রোববার (০১ নভেম্বর ২০২০) দুপুরে মেলান্দহের মাহমুদপুর বটতলা ঘাট বাজারে তোলেন।

আরও পড়ুন: করোনাকালে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন মাছ বিক্রি

শনিবার (৩১ অক্টোবর ২০২০) দিনগত রাতে যমুনা নদীর দলগের চর এলাকায় কাদের ব্যাপারী নামে এক জেলের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি হানিফ ও মোতাহার নামে দুই মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। মাছ‌টির দাম হাঁকানো হয়েছে ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: মাছ ধরার ফাঁদে ধরা পড়ল বিরল প্রজাতির ঘড়িয়াল

মাছ ব্যবসায়ী হানিফ ও মোতাহার জানান, শনিবার দিনগত রাতে জেলে কাদের ব্যাপারীর জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে মাহমুদপুর বাজারে মাছটি বিক্রি করতে নিয়ে এলে তারা কিনে নেন। বর্তমানে মাছটিকে তারা কেটে প্রতি কেজি ১ হাজার টাকা করে দরে বিক্রি করবেন বলে ভাবছেন। অথবা এখানে ক্রেতা না পেলে জামালপুর সদর বাজারে মাছটি নিয়ে যাবেন তারা। এরই মধ্যে মাছটির দাম ২৫ হাজার টাকা উঠেছে। তবে তারা মাছটি ২৯ হাজার টাকাই বিক্রি করবেন বলে জানান।

যমুনায় ধরা ২৯ কেজির বাঘাইড় শিরোনামে সংবাদের তথ্য বাংলা নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি